Posts by ক্রীড়া প্রতিবেদক:
শনিবার (১০ ডিসেম্বর) ভোরে উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও গাজনা পূর্ণ চন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিক বলেন, শুক্রবার (৯ ডিসেম্বর) দিনগত রাত ১টায় অন্যদের মতো মানবেন্দ্র সাহা গাজনা বাজারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন।
ব্রাজিলকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো ক্রোয়েশিয়া চলে গেছে বিশ্বকাপের শেষ চারে। ব্রাজিল আজকের ম্যাচে ছিল খানিকটা ছন্দহীন। এজন্য অবশ্য ক্রোয়েশিয়া কোচ জ্লাটকো ডালিচ তার রক্ষণভাগকে বেশি কৃতিত্ব দিয়েছেন।
ভারত সিরিজে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসের সামনে হাতছানি দিচ্ছে ইতিহাস গড়ার। চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ জিতলেই প্রথমবারের মতো ভারতকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে বাংলাদেশ। শনিবার বিরাট কোহলির দলকে সেই হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই নামবে লিটন-সাকিবরা।
নকআউট পর্ব শুরু হতেই টাইব্রেকার প্রসঙ্গও এসে যাচ্ছে। এরই মধ্যে ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন ভাগ্য পরীক্ষায় একটি গোলও না করে নকআউট পর্বে বিদায় নিয়েছে। জাপান ভালো খেলেও হেরেছে ক্রোয়েশিয়ার কাছে। আজ কোয়ার্টার ফাইনালে সেই ক্রোয়াটদের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল।
ভারতের মাটিতে শুরু হয়েছে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে অংশ নিতে ভিসার জন্য টুর্নামেন্ট শুরুর আগেই ভারত সরকারের কাছে আবেদন করেছিল পাকিস্তানের ‘দৃষ্টিহীন ক্রিকেট অ্যাসোসিয়েশন’। কিন্তু বিশ্বকাপ শুরুর তিনদিন পরেও ভিসা পায়নি দলটি।
ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে হুমকি দিয়ে রাখলেন মাতিও কোভাসিচ! ক্রোয়াট মিডফিল্ডার জানালেন, সেলেসাওদের বিপক্ষে শারীরিক এবং কৌশলগত দুইভাবেই চড়াও হবেন তারা।
দুই ম্যাচ জিতে আগেভাগেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ৩য় ওয়ানডের পর সাকিবদের সামনে মিশন ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়। প্রথম টেস্টের জন্য বৃহস্পতিবার ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৪ ডিসেম্বর, চট্টগ্রামে।
বিশ্বকাপ ফুটবলের নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা। এরপর ড্রেসিংরুমে নিজেদের জয় উদযাপনের সময় মেক্সিকান জার্সিতে পা লাগার অভিযোগ আনা হয় লিওনেল মেসির বিরুদ্ধে।
দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এর মাধ্যমে ১৯৯০ পর বিশ্বকাপের সবগুলো আসরের কোয়ার্টার ফাইনাল খেলেছে ব্রাজিল। আজ ব শেষ ষোলর ম্যাচে ব্রাজিল ৪-১ গোলে হারিয়েছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়াকে। ম্যাচের ৩৬ মিনিটের মধ্যে দক্ষিণ কোরিয়ার জালে এক হালি গোল দিয়ে ম্যাচ জয়ের পথ নিশ্চিত করে ব্রাজিল। ব্রাজিলের পক্ষে গোল চারটি করেন ভিনিসিয়াস জুনিয়র, নেই
ব্রাজিল ভক্তদের জন্য স্বস্তির খবর। ইনজুরি সামলে উঠেছেন দলটির সেরা তারকা নেইমার। সবকিছু ঠিক থাকলে সোমবারই মাঠে নামবেন এই তারকা ফরোয়ার্ড। দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেতে চায় ব্রাজিল। আর সেই মিশনে মাঠে নামতে প্রস্তুত নেইমার।
আর্জেন্টিনার জন্য যেমন নেদারল্যান্ডস কঠিন প্রতিপক্ষ, তেমনি নেদারল্যান্ডসের জন্যও কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনা। এরই মধ্যে স্কালোনির দল তাদের কৌশল নিয়ে ভাবা শুরু করেছে।