Posts by ক্রীড়া প্রতিবেদক:
জোড়া গোল ও এক অ্যাসিস্টে ফ্রান্সকে তুলেছেন কোয়ার্টার ফাইনালে।
আসরে এনিয়ে পাঁচটি গোল করেছেন এখন পর্যন্ত। আছেন গোল্ডেন বুট জেতার দৌড়ের শীর্ষে। এই মুহূর্তে তাকে আটকানো যেন এক প্রকার অসম্ভব কাজই বলা যায়। শেষ ষোলোয় মাঠে নামার আগে আগে পোলিশ স্ট্রাইকার মিলিক যেমন বলেছিলেন, এমবাপ্পেকে রুখতে স্কুটার প্রয়োজন তাদের। ফিফার আইনি বাধ্যবাধকতা না থাকলে হয়তো সেটাই করতো পোল্যান্ড।
টি-টোয়েন্টি ক্রিকেটে কোচ হিসেবে বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়তা রয়েছে জুলিয়ান রস উডের। বিশেষ করে পাওয়ার হিটিং কোচ হিসেবে সবার নজর কেড়েছেন জুলিয়ান। মূলত ক্রিকেটের সঙ্গে বেস বলের হিট মিলিয়ে কৌশলের সংমিশ্রণে পাওয়ার হিটিংয়ের কৌশল বের করেছেন তিনি। এবার সেই জুলিয়ানকেই কিনা প্রধান কোচের দায়িত্ব দিয়ে বাংলাদেশে আনছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
ড্রেসিং রুমের দিকে দৌড় শুরু করলেন, সতীর্থরা এসে জড়িয়ে ধরলেন তাকে। ছোটখাটো এক উৎসবই শুরু হলো ম্যাচের এক কোণায়।
মাঠের বাইরে দাঁড়িয়ে নিশ্চয়ই অবিশ্বাস্যের ঘোর তখনও কাটেনি কারও। মিরাজ কী করলেন, তা ঠিকঠাক বুঝলে তারও একই অবস্থা হওয়ার কথা। শেষ উইকেটে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি গড়েছেন, মোস্তাফিজুর রহমানকে নিয়ে জিতিয়েছেন খাদের কিনারায় যাওয়া দলকে।
দীর্ঘ ৭ বছর পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়ে এ সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজ। গত বৃহস্পতিবার গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করায় এই বিপত্তি। আগেই বেলজিযামের চেয়ে পয়েন্টের দিক থেকে এগিয়ে ছিল এফ গ্রুপের অপর দুই দল ক্রোয়েশিয়া ও মরক্কো। যে কারণে নক আউট নিশ্চিতের জন্য জয়ের প্রয়োজন ছিল বিশ্ব র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামের। কিন্তু শুক্রবার গোল শুন্য ড্র হয় ম্যাচ
দিন যত যাচ্ছে বিশ্বকাপটা কঠিন হয়ে যাচ্ছে ব্রাজিলের। চোটের তালিকা বড় হওয়াই তার কারণ। সর্বশেষ চোটের তালিকায় যুক্ত হয়েছেন অ্যালেক্স সান্দ্রো।
সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে আসর শুরু। সবকিছুই যেন বদলে গেল এই এক হারে। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে যে আত্মবিশ্বাস নিয়ে এসেছিল আর্জেন্টিনা, তা নড়বড়ে হয়ে পড়েছে। এমনটা ভেবেছিলেন অনেকেই। কিন্তু গ্রুপের শেষ দুই ম্যাচ যারা দেখেছেন তারা এখন আর্জেন্টিনাকে আবারও শিরোপা প্রত্যাশী দলের কাতারে নিয়ে আসতে বাধ্য। মেক্সিকোর পর পোল্যান্ডকেও পাত্তা দিল না আলবিসেলেস্তেরা। স্টেডিয়াম ৯৭৪-এ ২-০ গোলের জয়ে সি গ্রুপের চ্যা
ক্যামেরুনের বিপক্ষে শুক্রবার আবারও আক্রমণে দেখা যেতে পারে নেইমারকে।
‘হেক্সা’ শিরোপার জন্য চলমান ব্রাজিলের অপেক্ষাটা কম হলো না। পঞ্চম বিশ্বকাপ জেতার ২০ বছর হয়ে গেছে।
বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শক্তিমত্তা, সামর্থ্য ও অতীত পরিসংখ্যান বিবেচনায় নিলে মোটেও সমীহ জাগানিয়া দল নয় সৌদি আরব। দুই দলের ৪ বারের লড়াইয়েও আর্জেন্টিনার জয় দুটিতে, বাকি দুটি ড্র। কিন্তু সৌদি আরবের সহকারী কোচ লরেন্ত বোনাদেই হুঙ্কার দিয়েছেন মেসিদের। যারা আর্জেন্টিনার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই নামছেন।