Posts by ডেস্ক রিপোর্ট:
পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের দিকে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, সর্বজনীন নয়, বরং কোনো একটি দেশের শিক্ষাক্রম অনুকরণ করে নতুন কারিকুলাম বাস্তবায়নের মাধ্যমে সরকার জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
বাংলাদেশ-ভারত সীমান্তে সম্প্রতি বিএসএফ-এর গুলিতে বিজিবি সদস্য হত্যার ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।
ঢাকা মহানগরসহ সারাদেশে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জানুয়ারি মাসের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)। তবে এ মাসে চিনি ও পেঁয়াজ বিক্রি করবে না সংস্থাটি।
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ৩টি ফ্লাইট। পরে ফ্লাইটগুলো ভারতের মুম্বাই, কলকাতা ও চট্টগ্রামে চলে যায়। বুধবার (১৭ জানুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত চলে এ অবস্থা। এ সময় কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দেখতে না পেরে ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে চলে যায়।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ কাওছার হোসেন (২১) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, উৎপাদন, মজুদ, আমদানি এবং বিপণনের তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ের একটি কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকবে, যার ড্যাশবোর্ড থাকবে প্রধানমন্ত্রীর কাছে। পাশাপাশি আমরা ফুড ফর নেশন উন্মুক্ত করে দেব। যেখানে আমাদের অনলাইন শপ এবং সাধারণ দোকানিরা মূল্যের হালনাগাদ করতে পারবেন। এর ফলে ভোক্তারা অভিযোগ করলেই আমরা অ্যাকশনে যেতে পার
সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৬৩৫ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৭৮ জনেই রইলো।
উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ীর দৌলতদিয়ায় ১ হাজার ৫০০ অসহায় নারীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া উত্তরণ ফাউন্ডেশন স্কুলের মাঠে উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ কম্বল বিতরণ করা হয়।
পৃথক ঘটনায় নাটোরের লালপুর ও বাড়াইগ্রাম থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বড়াইগ্রামে উদ্ধারকৃত মরদেহটির পরিচয় পেলেও লালপুরের আব্দুলপুর রেলস্টেশন প্ল্যাটফর্মে চাদরে মোড়ানো মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ বড়াইগ্রামে উদ্ধারকৃত মরদেহটি উপজেলার পার-বাগডোব এলাকার বাসিন্দা মকরোব আলীর।
নতুন মন্ত্রিসভার সদস্যরা রোববার (১৪ জানুয়ারি) প্রথম অফিস করবেন। এ দিন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বুঝে নেবেন তারা। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
মাঘ মাসের শুরু হতে আরও বাকি দুই দিন। বরাবরই মাঘের শীতে কাঁপুনি বাড়ে। কিন্তু এবার পৌষের ক্রান্তিলগ্নেই হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে।