Posts by ডেস্ক রিপোর্ট:
ড. ইউনূস ইস্যুতে সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ কারও সাথে বৈরিতা করে না। সকলের সাথে বন্ধুত্ব রেখে পররাষ্ট্র নীতি তৈরি করেছেন দেশরত্ন শেখ হাসিনা। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক অন্য উচ্চতায় চলে গেছে। শুধু ময়া-সুলতানগঞ্জ নয়, ভারতের সাথে পর্যটক পরিবহনে অভাবনীয় জায়গায় চলে গেছি। ময়া-সুলতানগঞ্জ তারই একটি নতুন মাইলফলক।
ফিক্সড ইনকাম সিকিউরিটিজে বিশেষ করে ট্রেজারি বিলে বিনিয়োগে ঝুঁকিশূন্য বলে জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা সন্ত্রাসের বাংলাদেশ চাই না।
চলমান সংঘাতের কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনীসহ (বিজিপি) বিভিন্ন সংস্থা ও তাদের পরিবারের সদস্যদের সহসাই দেশটিতে ফেরত পাঠাতে পারবেন বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে তাদের কবে নাগাদ ফেরত পাঠানো হবে সেই দিনক্ষণ প্রকাশ করতে রাজি নন মন্ত্রী।
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুরের ওপর শুল্ক ও করে ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পণ্যগুলোতে শুল্ক ও কর ৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৪৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।
রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনীপাড়া রেলওয়ে কলোনি সংলগ্ন বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ক্রেন থেকে কনটেইনার পড়ে শামীম মিয়া (৩৯) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় ক্রেন অপারেটর আজহারুল ইসলাম সোহাগকে (২৯) গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।
ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য প্রায় পাঁচ মাস পর নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হয়েছে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় তাকে।
পরিত্যক্ত সম্পত্তি জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ডপত্র তৈরি করে হস্তান্তর, অনুমতি ও নামজারি অনুমোদন করে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক দুই চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমাদের জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে স্মার্ট জাতির জন্য একটি স্মার্ট ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। আগামী ১৭ বছরের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে উদ্ভাবনের মাধ্যমে দেশের তরুণ উদ্যোক্তারা সক্রিয় ভূমিকা পালন করবে এমন আশার কথাও বলেন তিনি।
বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহিদ হাসান (২২) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের তিষীগাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে নিযুক্ত হয়েছেন নাশিদ ফেরদৌস কামাল। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে উবারের জনসংযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বেঞ্চমার্ক পিআর৷