Posts by ডেস্ক রিপোর্ট:
জানা গেল, ভোকাল কর্ডের অসুস্থতায় ভুগছেন তিনি। হেটেরোটোপিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালীতে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। আমাদের অনেক ভ্যালুয়েবল সন্তান রয়েছে। শুধু জ্ঞানের অভাবে, জানার অভাবের কারণে এদেরকে আমরা যথাযথ মর্যাদা ও সমর্থন দিতে পারি না।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, এস্তোনিয়ার মতো বাংলাদেশেও কোনো নাগরিক যদি সরকারকে কোনো কাজে একবার তথ্য দেন, তাহলে অন্য কোনো কাজে তাকে দ্বিতীয়বার তথ্য দিতে হবে না। মঙ্গলবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে বৈঠক করতে আসেন এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগর বিভাগের প্রধান ক্রিস্টি ক্যারেলসন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচ
ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। জমে ওঠেছে ঈদের কেনাকাটা। নারীদের পছন্দের শীর্ষে রয়েছে সুতির শাড়ি।
লালমনিরহাট রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বদলানোর সময় দাঁড়ানো ট্রেনে জোরে ধাক্কা লেগে প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় আহত যাত্রীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার (৩০ মার্চ) দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নং ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘদিনের। নারীরা তাদের দক্ষতা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছে। গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অগ্রগতিতে বিপ্লব ঘটিয়েছেন বলে জানান তিনি। শনিবার (২৯ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিশেষ সং
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বর্ধিত মেয়াদের মধ্যে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওই প্রজ্ঞাপনে।
বুধবার (২৭ মার্চ) থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেলের চলাচলের সময়।মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।
২০২৩-২০২৪ অর্থবছরের ৮ মাস (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির মুখোমুখি রাজস্ব আদায়ের একমাত্র প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় জামায়াত জঙ্গি সম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত রয়েছে। সমাজে বৈষম্যের অবসান এবং সাম্প্রদায়িক অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ণ বাস্তবায়িত হবে না।
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটি৷ মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রাখা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
দেশে প্রতিটি স্তরেই ভয়াবহ সিন্ডিকেট বিদ্যমান রয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেন, সিন্ডিকেট শুধু পাইকারি বা খুচরা ব্যবসায়ীদের মধ্যেই নয়, পরিবহন সেক্টরেও ব্যাপকমাত্রায় দেখা যায়। যার কারণে চাইলেও বিক্রেতারা কম মূল্যে পণ্য বিক্রি করতে পারেন না। এই সিন্ডিকেট ভাঙতে হলে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।