Posts by ডেস্ক রিপোর্ট:
বচ্চন পরিবারের কোন্দল নিয়ে জল্পনা বহুদিন থেকেই। এ নিয়ে বচ্চন পরিবারের কেউ মুখ না খুললেও জানা গেছে, অশান্তির জেরে নাকি বউ ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক। নিজের দাম্পত্যকে বাঁচাতে বচ্চন জলসা ছেড়ে অন্যত্র ওঠার পরিকল্পনা অভিষেকের।
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি একজন মিষ্টি প্রেমী। তার প্রাণপ্রিয় স্টাফ অর্থাৎ গৃহকর্মীদের জন্য রসগোল্লা বানিয়েছেন তিনি। কারণ, পরীর বাসার প্রায় সকল গৃহকর্মীরা ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন।
পছন্দের মানুষকে বিয়ে করলেন রুকাইয়া জাহান চমক। গতকাল বিয়ে করেছেন তিনি। জানালেন, মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে সেরেছেন অভিনেত্রী!
মুক্তি পাওয়ার প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের শীর্ষে রয়েছে শাকিব খানের ঈদের ছবি ‘তুফান’। সারাদেশে ছবিটি নিয়ে দর্শকের সাড়ায় মুগ্ধ সিনেমা সংশ্লিষ্ট সকল মহলের মানুষ।
প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যাচ্ছে তার ভ্রু-তে রক্তের দাগ। নাক থেকেও ঝড়ছে রক্ত। সারা বুকে রক্তের ছাপ। যদিও এতে মোটেও দুর্বল হয়ে পড়েননি তিনি। বরং বলছেন আরও একটা দিন কাটল। অ্যাকশন ধর্মী ছবি করার ফল।
ভারতের খ্যাতিমান প্রবীণ সংগীতশিল্পী আশা ভোঁসলে। তার পাঁচ যুগের ক্যারিয়ারে শ্রোতাদের উপহার দিয়েছেন হিন্দি, বাংলা, মারাঠিসহ বিভিন্ন ভাষার ১২ হাজার গান। বাংলা গানের শ্রোতাদের মধ্যে রয়েছে তার জনপ্রিয়তা। তার ভক্তরা মনে করেন, সংগীত যেন তার কাছে শ্বাস নেওয়ার মত। তাই তো ৯০ বছর বয়সেও এই গায়িকার রয়েছে গানের প্রতি অসম্ভব শক্তি।
ঈদে মুক্তি পেয়েছিল প্রযোজক অঙ্কুশের প্রথম ছবি ‘মির্জা: পার্ট ১ জোকার’। তর্ক-বিতর্ক যাই হোক বক্স অফিসে ছবির ফল বেশ ভালো। এমনকি সিনেমা হলে পঞ্চাশ দিনও পূর্ণ করেছে এই ছবি। এবার মির্জার সাফল্যকে সঙ্গে নিয়েই নতুন ছবির পরিকল্পনা শুরু করে দিলেন অভিনেতা-প্রযোজক অঙ্কুশ।
অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল— ডুবে ডুবে জল খাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল। এবার গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। আগামী ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এই যুগল।
ঢাকাই সিনেমার এ সময়ের নায়িকা তমা মির্জা। ঈদকে কেন্দ্রে করে একটি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হইয়েছিলেন তিনি। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। যেখানে এবারে সালামির পরিমাণ জানিয়ে চমক দিলেন তমা।
বলিউডে নতুন মুখ নিতানশি গোয়েল। আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত ‘লাপাত্তা লেডিস’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সকলের নজর কেড়েছেন নিতানশি। গত ১২ জুন নিজের ১৬তম জন্মদিন উদযাপন করেছেন তিনি।
গত দু’বছর ধরে গায়িকা, বাচিক শিল্পী ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা হৃতিক রোশান। খ্যাতনামী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। যদিও সাবা নিজে নাট্য পরিবারের মেয়ে। ছোটবেলায় অভিনয় করেছেন জন নাট্য মঞ্চে। তবু এই খ্যাতনামী তারকার প্রেমিকা হওয়ার মাশুলই যেন গুণতে হল সাবাকে।
জীবনের আরেকটি বসন্ত পার করলেন ঢাকাই সিনেমার জীবন্ত কিংবদন্তি শাবানা। শনিবার (১৫ জুন) গুণী এই অভিনেত্রীর ৭২তম জন্মদিন।