Posts by ডেস্ক রিপোর্ট:
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভা শুরু হয়েছে। আলোচনা সভাটির আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।সোমবার (২৫ মার্চ) দুপুর ২টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা শুরু হয়।
নিয়োগ বাণিজ্য বন্ধ করে চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের কর্মরত অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা। এসময় দাবি আদায় না হলে আগামী ঈদুল ফিতরের পর বিক্ষোভ সমাবেশ, কর্মবিরতি ও আমরণ অনশনের মতো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বাংলাদেশে ভারতীয় আগ্রাসন ও পণ্য বর্জন আন্দোলনে সংহতি প্রকাশ করায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে সৌজন্য সাক্ষাৎ করে ধন্যবাদ জানিয়েছে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। এসময় নেতারা রিজভীসহ দলটির অন্যান্য নেতাদের হাতে ভারতীয় পণ্য বর্জনের টিশার্ট তুলে দেন।
পেঁয়াজ রপ্তানিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। শনিবার কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সোমবার আ. লীগের আলোচনা সভা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে সোমবার (১৮ মার্চ) আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা আওয়ামী লীগ ভবনে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ঢাকার বাতাস আজ সকালে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশ সময় আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সূচক ছিল ১৬৯, যা অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। সোমবার বেলা ১১টা ৩৫ মিনিটে দিল্লি, লাহোর, থাইল্যান্ডের চিয়াং মাই যথাক্রমে ২২৮, ২১৬ ও ১৯২ একিউআই স্কোর নিয়ে প্রথম তিনটি স্থান দখল করেছে।
রাজবাড়ীর পাংশায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতরে পুকুর পার হতে গিয়ে মো. সৌরভ শেখ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর দেড়টার দিকে পাংশা উপজেলা চত্বরের পুকুরে এ ঘটনা ঘটে। মো. সৌরভ শেখ পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের সত্যজিৎপুর এলাকার ভ্যান চালক মো. আবজাল শেখের ছেলে। সে পাংশা জর্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান রজত মিশ্র। মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সাক্ষাতে এ আশ্বাস দেন এআইআইবি চেয়ারম্যান।
সদ্য কারামুক্ত বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হককে দেখতে গিয়েছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেছেন, বিএনপি বিদেশিদের সঙ্গে কথা বললে অপরাধ কী? মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর পল্লবীতে আমিনুল হকের বাসায় যান তিনি। এ সময় আমিনুলের পরিবার মঈন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, প্রত্যেক শিশুই অনেক স্বপ্ন নিয়ে বড় হয়৷ আমাদের দেশে বাল্যবিবাহের মাধ্যমে কন্যা শিশুর স্বপ্নগুলো ভেঙে দেওয়া হয়। এই স্বপ্ন ভেঙে দেওয়ার অধিকার কারও নেই। বাল্যবিবাহ মানবাধিকার লঙ্ঘন।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রপ্তানি সম্প্রসারণে ই-কমার্স গুরুত্বপূর্ণ মাধ্যম। রপ্তানি বাড়াতে পণ্যকে ই-কমার্সের সঙ্গে যুক্ত করা হবে। উদ্যোক্তাদের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা করবে সরকার। রোববার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর অফিসকক্ষে ইউএনডিপির প্রতিনিধি স্টেফান লিলারের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ডিমেনশিয়াতে নয়, অ্যামনেসিয়া বা স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।