Posts by ডেস্ক রিপোর্ট:
বর্তমান চাপযুক্ত জীবনে মানসিক চাপের মধ্যে পড়েন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অফিসের কাজের চাপ, অর্থনৈতিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, সন্তানের পড়ার চাপ ইত্যাদি কারণে সবাইকে কমবেশি চাপে থাকতে হয়। কর্মক্ষেত্রে মানসিক চাপ অনেক সময় স্বল্প মেয়াদে মানুষকে কাজের প্রতি অনুরাগী হতে সহায়তা করে।
গোসলে পর বা ঘর থেকে বেরোনোর আগে একটুখানি সুগন্ধি মেখে না নিলেই নয়। বাইরে যখন গরম হাওয়া বইছে, তখন এই প্রসাধনীর প্রয়োজনটা একটু বেশিই বৈকি! ড্রেসিং টেবিলের অত্যাবশ্যক এই প্রসাধনী কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সব সময় ব্যবহারের জন্য খুব কড়া সুগন্ধি না কেনাই ভালো। শুধু রাতের অনুষ্ঠানে ব্যবহারের জন্য কড়া সুগন্ধি সংগ্রহে রাখা যেতে পারে।
বিয়ের ক্ষেত্রে নিজের পছন্দ-অপছন্দকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন বেশিরভাগ মানুষ। অনেক সময় আবার পরিবার ও অভিভাবকের পছন্দকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন কেউ কেউ।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) থেকে শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ। ওই ঋণের ৫ কোটি (৫০ মিলিয়ন) মার্কিন ডলার পরিশোধ করেছে শ্রীলঙ্কা।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাতে সাপের কামড়ে সাইদুর রহমান (১২) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টায় রংপুরে নেওয়ার পথে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সে মারা যায়।
একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম ধাপে আবেদন শেষ হয়েছে রোববার রাত ১২টায়। প্রথম ধাপে আবেদন করেছেন ১২ লাখ ৮৬ হাজার ১৫৫ জন শিক্ষার্থী।
ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের একটি অজপাড়াগাঁ পারিয়াট। বর্তমানে এই গ্রামের শতাধিক পরিবার তালপাখা বা হাতপাখা তৈরির সঙ্গে যুক্ত। প্রায় শত বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম থেকে এ পেশা চলে আসছে। গরমের সময় পাখার অতিরিক্ত চাহিদা থাকায় পুরো বছরজুড়ে চলে পাখা তৈরির কাজ।
পেঁয়াজের বাজারে নতুন করে অস্থিরতা বয়ে এনেছে এই নিত্যপণ্য রপ্তানিতে ভারতের শুল্কারোপের খবর। এ ইস্যুতে দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে আলাপ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
‘য্যানন’ সিরিজের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সাশ্রয়ী মূল্যের নতুন স্মাটফোনটির মডেল ‘য্যানন এক্স২০’।
অবৈধভাবে নিয়োগের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য আব্দুস সাত্তারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
উত্তরা-আগারগাঁও রুটে চলাচল করা মেট্রোরেলের একটি ট্রেনে ইমার্জেন্সি ব্রেক হওয়াতে এক ঘণ্টার বেশি সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে একটি লাইনে ট্রেন চলাচল শুরু হলেও বর্তমানে ২টি লাইনে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে।