Posts by ডেস্ক রিপোর্ট:
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আর্জেস গ্রেনেড যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। সেটা ব্যবহার হলো আওয়ামী লীগের ওপর। সেটা ব্যবহার হলো যখন আমরা মানুষের নিরাপত্তার জন্য সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করছি। একটা-দুইটা না, ১৩টা গ্রেনেড। আর কত যে তাদের হাতে ছিল কে জানে! সেদিন বেঁচে গেলাম সেটাই অবাক বিস্ময়।
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আজ সন্ধ্যার মধ্যে প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফলাফল চূড়ান্ত করতে ইতোমধ্যে পূর্ণ কমিশনের সভা করছে পিএসসি।
পরীমণি-রাজের দাম্পত্য কলহের গল্প নিত্যদিনের খবরের শিরোনাম হচ্ছে। অবশ্য এটা নিয়ে তারা দুজন মোটেও ভাবছেন কি না। তা নিয়ে সন্দেহ আছে অনেকের। তবে এই জুটিকে নিয়ে এরকম ‘সস্তা’ আলোচনা নেটমাধ্যমে রীতিমতো ট্রোলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ তো বলছেন। সম্পর্কের ক্ষেত্রে এরা দুজন (রাজ-পরী) গিরগিটির মতো রং পাল্টায়।
একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম দফার আবেদন শেষ হচ্ছে আজ রোববার। রাত ১২টা ৪৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এরপর সোমবার (২১ আগস্ট) থেকে বৃহস্পতিবার (২৪ আগস্ট) পর্যন্ত আবেদন যাচাই-বাছাই করা হবে। এরপর শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোকুলখালি বাজারে ট্রাকের ধাক্কায় সুজিত বিশ্বাস (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
নতুন ধারার ‘ডিজিটাল ব্যাংক’ করতে আবেদন করেছে দেশি-বিদেশি ৫২টি প্রতিষ্ঠান। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংক, মোবাইলে আর্থিক সেবা (এমএফএস), রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি কোম্পানির মতো দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানও রয়েছে। লাইসেন্স পেতে প্রতিষ্ঠানগুলোর কেউ এককভাবে আবার কেউ যৌথ উদ্যোগে আবেদন করেছে।
ভারত পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পরপরই বাংলাদেশে পণ্যটির বাজারে হঠাৎ অস্থিরতা তৈরি হয়েছে। শুল্কযুক্ত দামের পেঁয়াজ এখনো আমদানি না হলেও দেশের বাজারে একদিনের ব্যবধানে কেজিপ্রতি অন্তত ২০ টাকা বেড়ে গেছে। বাজারে সিন্ডিকেটের প্রভাবে হঠাৎ এমন অস্থিরতা তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যদিও ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় পণ্যটির দাম বাড়ছে।
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, দেশের জনগণকে বিশ্বাস করতে হবে নির্বাচন কমিশনের কেউই কোনো দিক থেকে চাপে নেই। পাশাপাশি নির্বাচন কমিশনের ওপর আস্থা আনার বিষয়টিও বিএনপিকে মাথায় আনতে হবে।
‘গদার–২’–এর সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছিল ‘ওএমজি–২’। অনেকেই ভেবেছিলেন ‘গদার–২’ ঝড়ে অক্ষয় কুমারের এই ছবি ছারখার হয়ে যাবে। কিন্তু তা হয়নি। গুটি গুটি পায়ে ১০০ কোটি রুপি আয়ের দিকে দিকে এগোচ্ছে ‘ওএমজি’র এই সিকুয়েলটি। অমিত রাই পরিচালিত ছবিটিতে দর্শকের জন্য ভরপুর মনোরঞ্জন রয়েছে। বিনোদনের পাশাপাশি পাঠ্যপুস্তকের যৌনশিক্ষার অধ্যায়কে ঘিরে নানা প্রশ্ন তুলেছে ছবিটি।
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের পরিচালক ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায়। এ সংবাদ নিজেই ফেসবুকে নিশ্চিত করেছেন পরিচালক সৃজিত।
যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
আজ(১৯ আগস্ট) দুপুর ২টায় রৌমারী বিলে সৌহার্দ্যের মরদেহ ভেসে ওঠে। এর আগে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মেলান্দহ উপজেলার রৌমারী বিলে নিখোঁজ হয় এই শিক্ষার্থী।