Posts by ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অবারিত হচ্ছে অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষার দ্বার। দেশটিতে উচ্চশিক্ষা সুযোগের খুঁটিনাটি তুলে ধরতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ান শিক্ষা মেলা।
অভিমান ভুলে ফের একত্র হলেন আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। দীর্ঘ প্রায় তিন মাস পর আবারও পরীর বাসায় ফিরলেন রাজ। জানালেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন তারা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন এ অভিনেতা।
ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ সেই হত্যাকাণ্ড কে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ও আত্মহত্যা বলে সাজাতে মরিয়া হত্যাকারীরা। পুলিশ প্রশাসনও সেই ঘাতকদের পক্ষেই।
দীর্ঘ অপেক্ষার পর ট্রলার বোঝাই ইলিশ নিয়ে ঘাটে ফিরছে জেলেরা। কাঙ্ক্ষিত ইলিশ পেয়ে খুশি জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। তবে গভীর সমুদ্রের জেলেরা ইলিশের দেখা পেলেও উপকূল এলাকায় তেমন ইলিশ মিলছে না।
বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দৈনিক মজুরি ভিত্তিক ও স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মীদের তথ্য ভাণ্ডারের জন্য তথ্য যাচাই-বাছাই করতে গিয়ে নানান অনিয়ম পাওয়ায় ৬২ জন পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে সেবা প্রদানে ঘুষ লেনদেনের অভিযোগে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ শুক্রবার সকালে দেওয়া আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিদেশি কূটনীতিবিদদের তৎপরতা বেড়েছে গেল বেশ কিছুদিন ধরে। এরইমধ্যে বেশকিছু সিদ্ধান্ত বর্তমান সরকারকে এক ধরনের চাপে ফেলেছে।
সম্পর্কের ভাঙন-গড়নের খবরে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। বিয়ের এক বছরের মাথায় বিচ্ছেদের গুঞ্জন নিয়ে আলোচনায় আসেন এই জুটি। এরপর বিভিন্ন সময় তাদের সাংসারিক জীবনের নানা অশান্তির চিত্র প্রকাশ্যে আসে।
প্রথম দুই সংসার ভাঙনের পর তৃতীয় সংসারও টিকলো না পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্সের। স্বামী স্যাম আজগারির সঙ্গে খুব শীঘ্রই ডিভোর্স হতে চলেছে তার। ইতোমধ্যেই নিজের বাগদানের আংটিও খুলে ফেলেছেন।
আগামী বছর এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে নেয়ার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বাড়িতে কলা আনলে তা দ্রুতই পেকে যায়। অনেক সময় সেসব পাকা কলা ফেলে দিতে হয়, কারণ সেগুলো আর সাধারণভাবে খাওয়ার মতো অবস্থায় থাকে না।