Posts by ডেস্ক রিপোর্ট:
বাজারে ইলিশের আমদানি বাড়লেও দামে হতাশ ক্রেতারা। দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার অনুমতি মেলেছে জেলেদের। এখন সমুদ্র থেকে প্রচুর মাছ নিয়ে তীরে ফিরছেন জেলেরা।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বিয়ের দাওয়াত খেদে এসে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনির মৃত্যু হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি-জামায়াত শুধু মানবাধিকারের কথা বলে। যখন ৭১ ও ৭৫ এর খুনিদের সহয়তা করেছে, সেই সময়ে তারা (বিএনপি-জামায়াত) মানবাধিকারের কথা বলেনি। বিএনপি-জামায়াতের কান্নাকাটি দেখলে মনে হয় সারাবিশ্বে একমাত্র মানবাধিকার তাদের আছে। সময় এসেছে আগামী নির্বাচনকে নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এ দেশের গণতন্ত্রকে যারা আঘাত করেছে আমার কি তাদের মায়া কান্নায় ভুলব? নাকি দেশকে এগিয়ে নিয়ে য
জামালপুরের মেলান্দহে রৌমারী বিলে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে গোসল করতে গিয়ে সৌহার্দ্য (১৬) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়। এ ঘটনার প্রায় ২০ ঘণ্টা কেটে গেলেও এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধানে বিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছে।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অসুস্থতার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এ অভিনেত্রী।
ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন করতে সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় যেসব কার্যক্রম পরিচালনা করছে, সেগুলোর বাস্তব কোনও কার্যকারিতা ও বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। কীটতত্ত্ববিদদের দাবি, দেশে প্রাকৃতিক কারণে যেভাবে মশার বৃদ্ধি ও ডেঙ্গু সংক্রমণ হচ্ছে তা প্রাকৃতিকভাবেই কমে আসছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর
জীবনে চলার পথে নানা ধরনের ভুল পদক্ষেপ নিজের অজান্তেই নিয়ে ফেলি আমরা। এতে হতাশা ও আফসোসের মুহূর্ত যোগ হয় জীবনে। এই আফসোস কাটিয়ে ওঠা বেশ চ্যালেঞ্জিং একটি প্রক্রিয়া, তবে অসম্ভব নয়। সবার আগে প্রয়োজন অতীতের ভুলগুলোকে মেনে নেওয়া। অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করাটাও জরুরি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র চার মাস। এই চার মাসেই কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশনকে সংসদ নির্বাচনকেন্দ্রিক সব ধরনের কর্মযজ্ঞ শেষ করতে হবে। এ লক্ষ্যে আগামী সোমবার (২১ আগস্ট) বৈঠকে বসছে নির্বাচন কমিশন।
একাত্তরে পাকিস্তানের সহযোগীরা ‘বঙ্গবন্ধুর রক্তের ওপর’ দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশে উগ্রবাদের উত্থান করেছিল বলে জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। বঙ্গবন্ধুর রক্তের ওপর পা রেখে ক্ষমতায় আসা সামরিক শাসকরা মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে ভূলুণ্ঠিত করেছে বলেও জানায় রণাঙ্গনের বীরদের সংগঠনটি।
প্রস্তাবিত ড্রেনেজ সার্কেলের আওতায় বৈদ্যুতিক কাজ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সে লক্ষ্যে বৈদ্যুতিক কাজ ও এ সংক্রান্ত পণ্য ক্রয় কাজ ই-জিপি পদ্ধতিতে দরপত্র উন্মুক্তকরণ, মূল্যায়নের জন্য ৩টি আলাদা কমিটি গঠন করেছে সংস্থাটি।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। চলতি মাসের ১১ তারিখ দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে সেরেছেন। এরপর চার দিনের হানিমুন কাটিয়েছেন মালদ্বীপে। দেশে ফিরে শুটিংয়ের কাজে আবারও উড়াল দিয়েছেন অস্ট্রেলিয়ায়।