Posts by ডেস্ক রিপোর্ট:
বোর্নমাউথের বিপক্ষে দারুণ এক রেকর্ড গড়েছেন আর্লিং হলান্ড। ম্যানচেস্টার সিটি গ্রেট সের্হিও আগুয়েরোকে ফেলেছেন পেছনে। সাম্প্রতিক সময়ের মলিনতা কাটিয়ে আলো ছড়িয়েছেন ফিল ফোডেন।
দিয়েগো ম্যারাডোনার স্মৃতির অনেকটা জুড়েই আছে ইতালিয়ান ক্লাব নাপোলির নাম। ম্যারাডোনার হাত ধরেই সবশেষ লিগ জিতেছিল ক্লাবটি। ৩৪ বছর পর আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা।
ওয়েলিংটন টেস্টে প্রথম দুই দিন ইংল্যান্ডের দাপট চললেও তৃতীয় দিনটা এক অর্থে নিজের করে নিয়েছে নিউজিল্যান্ড। যদিও ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে হয়েছে।
লা লিগায় শিরোপার মিমাংসাটা যেন মাদ্রিদ ডার্বিতেই হয়ে গেল। সম্ভাবনা যে নেই তা নয়, তবে শিরোপা জয়ের কাজটা আপাতত বড্ড কঠিন হয়ে দাঁড়াল রিয়াল মাদ্রিদের জন্য।
প্রথমবার নয়, দ্বিতীয়বার নয়, তৃতীয়বারও নয়। এনিয়ে ষষ্ঠবারের মতো পোল ভল্টে নতুন করে বিশ্বরেকর্ড গড়লেন আরমান্দ দুপ্লান্তিস। ফ্রান্সের ক্লেমতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলেটিকস ইনডোর ট্যুরের সিলভার মিটিং এই কীর্তি গড়েন সুইডিশ অ্যাথলেট। এবার তার লাফানোর উচ্চতা ছিল ৬.২২ মিটার। যা আগের চেয়ে ১ সেন্টিমিটার বেশি ছিল।
জস বাটলারের সংবাদ সম্মেলনের বড় অংশজুড়েই থাকলো কন্ডিশন আর উইকেট। একের পর এক প্রশ্ন এলো তার কাছে। ইংল্যান্ড অধিনায়কের সারাংশ এই ‘এমন কিছুর অপেক্ষাতেই আছি...’।
তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম। পরিসংখ্যান তো বটেই, তাকেই মানা হয় সবসময়ের সেরা উদ্বোধনী ব্যাটার। ৬৯ টেস্টে ৫০৮২, ওয়ানডেতে ২৩১ ম্যাচে ৮০৭৪ ও ৭৮ টি-টোয়েন্টিতে ১৭৫৮ রান তামিমের। এরপরও গত কয়েক বছর ধরে তামিম ইকবালকে নিয়ে নেতিবাচকতাই ছড়িয়েছে বেশি।
বয়স হয়ে গেছে ৩৫, তবে আনহেল দি মারিয়ার খেলায় এর প্রভাব দেখা যাচ্ছে সামান্যই। সবশেষ ইউরোপা লিগে নকআউট রাউন্ডের প্লে-অফের দ্বিতীয় লেগে করেছেন দারুণ এক হ্যাটট্রিক। এই আর্জেন্টাইনের মিডফিল্ডারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়োনো আল্লেগ্রি। ইউভেন্তুস কোচ বলেছেন, দল হিসেবে তাদের মান বাড়িয়ে দিয়েছেন বিশ্বকাপ জয়ী ফুটবলার।
বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরপরই হুট করে দেশে ফিরে যান অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। যার পেছনে পারিবারিক কারণ হিসেবে এক বিবৃতিতে উল্লেখ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দল এখন ঢাকায়। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে এসেছে দলটি। গতকাল শুক্রবার সকালে ৭টায় এক বহর ও ৮টা ১০ এ আরেক বহর ঢাকায় আসে।
আগামী বছর ভারতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশের প্রত্যাশাও বড়। ওয়ানডে ফরম্যাটে অনেকদিন ধরেই ভালো করছে টাইগাররা। দেশে ও বিদেশে দক্ষিণ আফ্রিকা, ভারতের মতো শক্তিশালী দলকে সিরিজ হারিয়েছে।
চারিদিকেই কেবল প্রশংসার ফুলঝুড়ি। প্রশংসা না করারও কোনো অবকাশ অবশ্য রাখেননি হ্যারি ব্রুক। সাদা পোশাকে অভিষেক হওয়ার পর থেকেই রীতিমত উড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার।