Posts by ডেস্ক রিপোর্ট:
গরমে যত সুন্দর জামাকাপড়ই পরুন না কেন ঘামে ভিজে যেতে পারে। ঘাম হওয়াটায় স্বভাবিক।
সারাদেশে আরও ১৬ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৫ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ১০ জন।
বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি গোল করা ফরাসি কিংবদন্তি জুস্ত ফঁতেন পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। আক্রমণভাগের এই সাবেক তারকা ১৯৫৮ বিশ্বকাপে ছয় ম্যাচে করেছিলেন ১৩ গোল। ফুটবলের ইতিহাসে আজও যা এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড।
গত কিছুদিন ধরে স্প্যানিশ ফুটবলে বর্ণবৈষম্য নিয়ে তোলপাড় চলছে। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বর্ণবৈষম্যমূলক আচরণ করেছে স্প্যানিশ অন্যদলগুলোর সমর্থকেরা। আবারও বর্ণবৈষম্যের শিকার আরেক রিয়াল মাদ্রিদ তারকা, তবে এবার কারণটা অবশ্য ভিন্ন।
প্যাট কামিন্সের প্রায় ৪ বছরের রাজত্বে হানা দেওয়া জেমস অ্যান্ডারসন টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে টিকতে পারলেন না এক সপ্তাহের বেশি।
মিরপুরের গ্যালারির বেশির ভাগটাই ফাঁকা। তবুও স্বাগতিক সমর্থকদের চিৎকারই শোনা গেল বেশির ভাগ সময়। ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময়টাতেই বিশেষত। সাকিব আল হাসানের হাত ধরে যে প্রথম উইকেট এসেছিল, এরপর আর কখনোই সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীদের ব্যাটিং।
টেস্টের ১৪৬ বছরের ইতিহাসে ১ রানের অবিশ্বাস্য জয় মঙ্গলবারের আগে সবশেষ দেখা গিয়েছিল তিন দশক আগে। ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চ আর উত্তেজনায় ঠাসা ওয়েলিংটন টেস্ট একই ব্যবধানে জিতে বিরল ঘটনার জন্ম দিল নিউ জিল্যান্ড। ফলো-অনে পড়ার পর কোনো দলের ঘুরে দাঁড়িয়ে এমন জয়ের কীর্তি, সহজে ভোলার নয় বলে মনে করেন কিউই অধিনায়ক টিম সাউদি।
আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের কর্মকর্তারা বাংলাদেশে এসেছেন দুই দেশের মধ্যকার ফুটবলীয় সম্পর্ক স্থাপন করার উদ্দেশ্যে। গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেশের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে মতবিনিময় করেছেন তারা।
২০২২ সালটি আজীবন মনে রাখবেন লিওনেল মেসি। শুধু তা-ই নয়, সালটি তার দীর্ঘ ক্যারিয়ারের সেরা বছর বললেও ভুল হবে না। কেননা পরম আরাধ্যের বিশ্বকাপ শিরোপা উঠেছে তার হাতে। ক্যারিয়ারকে দিয়েছে পূর্ণতা।
চন্ডিকা হাথুরুসিংহে তখন দায়িত্ব নিয়েছেন কেবল দুদিন হবে। দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে মাঠে নামলো বাংলাদেশ দল। সবকিছু শেষ করে হাথুরুসিংহে মাঠেই বসে গেলেন বৈঠকে।
‘আগ্রাসী ক্রিকেট’ গত কয়েক বছরে ক্রিকেটের সবচেয়ে চর্চিত বিষয়গুলোর একটি। বিশেষত ইংল্যান্ডের খেলার ধরন নজর কাড়ছে সবার। তিন ফরম্যাটেই তারা খেলছে আক্রমণাত্মক ক্রিকেট। এবার তাদের বিপক্ষেই খেলতে নামবে বাংলাদেশ। ঘুরেফিরে তাই প্রসঙ্গটি চলে আসছে বারবার।