Posts by ডেস্ক রিপোর্ট:
লিওনেল মেসি খেলছেন, কিন্তু গোল করা বা করানোতে তার কোনো অবদান নেই- এমন কিছু দেখা যায় কালেভদ্রে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে মুস্তাফিজুর রহমান নিস্প্রভ থাকলেও আলো ছড়িয়েছেন বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদ।
রেকর্ড পরিমান বেতনে সৌদি ক্লাব আল নাসরে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবটিতে শুরুটা রঙিন না হলেও শেষদিকে নিজের জাত চিনিয়েছেন তিনি। একের পর এক গোল করে তাক লাগিয়ে দিয়েছেন।
আগের দিনের সেঞ্চুরি ছাড়ানো ইনিংসকে আরও এগিয়ে নিলেন সাদমান ইসলাম। দারুণ ব্যাটিংয়ে উপহার দিলেন প্রথম শ্রেণিতে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি। তিন অঙ্কের দেখা পেলেন মার্শাল আইয়ুবও।
ভারতীয় টেনিসে জনপ্রিয় এক নাম সানিয়া মির্জা। গত সপ্তাহেই পেশাদার টেনিসকে বিদায় জানান সানিয়া মির্জা। যদিও নিজের অবসরের সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন।
নঁতের বিপক্ষে কঠিন হয়ে পড়া লড়াইয়ে শেষ দিকে কিলিয়ান এমবাপের ইতিহাস গড়া গোলেই জয় নিশ্চিত হয় পিএসজির। একই সঙ্গে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ডও গড়েন তিনি।
তিনটি টেস্টই শেষ হয়েছে তৃতীয় দিনে। প্রতিটি ম্যাচেই প্রথম দিন থেকে স্পিনাররা পেয়েছেন বিশাল টার্ন। সবশেষ টেস্টে ইন্দোরের উইকেট যেন সব মাত্রা ছাড়িয়ে গেছে, এটাকে ‘নিম্নমানের’ রেটিং দিয়েছে আইসিসি।
মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের দলে নেই নেইমার। তাতে কিংবদন্তি পেলেকে পেছনে ফেলে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসার অপেক্ষা বাড়ল এই ফরোয়ার্ডের। কাতার বিশ্বকাপ শেষে তিতে সরে দাঁড়ানোর পর অন্তর্র্বতীকালীন কোচ হিসেবে ব্রাজিলের হাল ধরেন হামোন মেনেসেস।
কাতার বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে লিওনেল মেসি খেলবেন কিনা-এ বিষয়ে কিঞ্চিৎ যে শঙ্কার জায়গা ছিল, তা মিটে গেছে। পানামা ও কিরাসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে আছেন তিনি।
মোহাম্মদ আশরাফুলের সঙ্গে দেখা রুমে ঢুকার আগেই। তার সঙ্গে কথাবার্তাও হলো টুকটাক। এরপর ভেতরে ঢুকে স্বাক্ষর করেছেন চুক্তিতে। এনামুল হককে দেখেও করেছেন খোশগল্প।
‘শেখ কামাল বাংলাদেশ যুব গেমস-২০২৩’এর ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম তরুণ ও তরুণীর খেতাব জিতে নিয়েছেন খুলনা বিভাগের নাইম শেখ এবং রংপুর বিভাগের আইরিন আক্তার। গতকাল শনিবার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত তরুণদের ১০০ মিটার স্প্রিন্টে খুলনার নাইম শেখ ১০.৮০ সেকেন্ডে স্বর্ণপদক জিতে নেন।
সাত বছরের বেশি সময় লিভারপুলে খেলার পর ঠিকানা বদলের সিদ্ধান্ত নিয়েছেন রবের্তো ফিরমিনো। চলতি মৌসুম শেষে প্রিমিয়ার লিগের ক্লাবটি ছাড়বেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিভারপুলের সঙ্গে ফিরমিনোর চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২-২৩ মৌসুম শেষে। বিবিসির খবর অনুযায়ী, এরই মধ্যে ক্লাবকে চলে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।