Posts by ডেস্ক রিপোর্ট:
টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পথে সবচেয়ে বেশি অবদান নাজমুল হোসেন শান্তর। তিন ম্যাচেই চল্লিশোর্ধ ইনিংস খেলে সিরিজ সেরা হন টপ অর্ডার এই ব্যাটসম্যান।
ঢাকায় বাহরাইনের অন্তর্বর্তীকালীন অনারারি কনসাল জেনারেল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও প্রশাসনিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ড. মুহাম্মদ আলী বাহজাদ।
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৫ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন নয়জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৯৩৮ জন।
২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে ১ লাখ ১ হাজার ৯৪১ দশমিক ৩ টন। আগের অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) আমদানি হয়েছিল ১৪ লাখ ৪৮ হাজার ৭১৯ দশমিক ৮০ টন। আর ২০২২-২৩ অর্থবছরে আমদানি হয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৭৭৮ দশমিক ৫ টন।
ডলারের পতনে আন্তর্জাতিক বাজারে গমের দাম বেড়েছে। চলতি সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেনের স্বাক্ষরিত চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হবে। প্রাধান্য থাকবে কৃষ্ণসাগরের মধ্য দিয়ে খাদ্যশস্য পরিবহন বিষয়ে।
বাংলাদেশ এতদিন ধরে কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে আসছে। প্রথমবারের মতো রাশিয়া এ দেশের সরকারি পর্যায়ে এলএনজি রপ্তানির প্রস্তাব দিয়েছে।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া।
দীর্ঘ দিনের প্রেমিককে বিয়ে করলেন ‘নাগিন’খ্যাত ভারতীয় টিভি অভিনেত্রী কৃষ্ণা মুখার্জি। গত সোমবার প্রেমিক চিরাগের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন হিন্দি ভাষার টিভি সিরিজ ‘ইয়ে হ্যায় মহাব্বতে’-এর এই অভিনেত্রী।
ভারতীয় দক্ষিণী সিনেমা ‘ট্রিপল আর’। সম্প্রতি এ সিনেমার ‘নাটু নাটু’ গানটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড লাভ করে। সোমবার ৯৫তম অস্কার আসরে সেরা মৌলিক গান বিভাগে পুরস্কার জিতেছে এটি। এই প্রাপ্তি দারুণ উচ্ছ্বসিত সিনেমাটির পুরো টিম।
রতীয় বাংলা সিনেমার অভিনেত্রী দেবশ্রী রায়কে আইনি নোটিশ পাঠিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দেবশ্রী রায়ের সঙ্গে তোলা শোভনের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়েই আপত্তি তুলেছেন শোভন চ্যাটার্জি।
‘অনেকে কাজ বাদ দিয়ে সমিতি নির্ভর হয়ে পড়ল। এফডিসি হয়ে গেল চলচ্চিত্র নয়, সমিতি নির্ভর একটি প্রতিষ্ঠান। কিছু অযোগ্য লোকের কাছে সিনেমার পরিবর্তে সমিতি হয়ে গেল ধ্যান-জ্ঞান।