Posts by ডেস্ক রিপোর্ট:
কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে প্রথমবারের মতো রেড কার্পেটে হাঁটতে যাচ্ছেন বলিউডের নায়িকা আনুশকা শর্মা। এর আগের বছর উৎসবে জুরি বোর্ডের সদস্য হিসেবে গিয়েছিলেন আরেক বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন।
ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা সামান্থা রুথ প্রভুর জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। জনপ্রিয়তার দৌড়ে দেশের সেরা তারকাদের পেছনে ফেলে দিয়েছেন তিনি। আইএমডিবির সমীক্ষা অনুযায়ী এবারো সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকা হলেন সামান্থা।
ভারতের জনপ্রিয় অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। বর্তমানে খুব একটা ভালো সময় যাচ্ছে না এই কণ্ঠশিল্পীর। এই তো সেদিন পুনেতে মাঝপথে হঠাৎ তার কনসার্ট বন্ধ করে দেয় পুলিশ। এবার এ আর রহমানের বিরুদ্ধে সুর চুরির অভিযোগ উঠেছে।
ঈদুল ফিতর তো গেল, এবার জোরকদমে ঈদুল আজহার প্রস্তুতি চলছে। চলচ্চিত্র নির্মাতা হিমেল আশরাফ ঘোষণা দিয়েছেন তার ‘প্রিয়তমা’ ছবিটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। ইতোমধ্যে ছবিটির শুটিংও শুরু হয়ে গিয়েছে।
দেশীয় মিউজিক ইন্ডাস্ট্রির বিতর্কিত নাম মাইনুল আহসান নোবেল। দীর্ঘদিন ধরেই তার দাম্পত্য জীবন নিয়ে ঝামেলা চলছে। অবশেষে তাকে ডিভোর্স দিলেন স্ত্রী সালসাবিল।
জনপ্রিয় নাট্যকার ও নাট্য পরিচালক মোহন খান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) কোয়ালিফাইং ফিল্ম ফেস্টিভাল ‘শর্ট শর্টস’-এ অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘লাইফ: লো বাজেট শর্ট ফিল্ম’। এটি নির্মাণ করেছেন হেমন্ত সাদীক। জাপানের রাজধানী টোকিওতে আসছে ৬ থেকে ২৬ জুন অনুষ্ঠিত হবে এশিয়ার অন্যতম বৃহৎ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবটি। ১৯৯৯ সালে টোকিও গভর্নরের সহায়তায় প্রতিষ্ঠিত হয় এই উৎসবটি।
বিয়ে নিয়ে ফটোশুট তো অনেকে দেখেছেন! ডিভোর্স ফটোশুট দেখেছেন কখনো? সে তো বিচ্ছেদ, সেখানে তো আনন্দ নেই। তবে সম্প্রতি এমনই এক ফটোশুট করে ইন্টারনেটে রীতি মতো সাড়া ফেলেছেন শালিনী নামের এক দক্ষিণী অভিনেত্রী। বিয়ের ছবি ছিঁড়ে তিনি উদযাপন করেছেন বিবাহবিচ্ছেদ। তার কাছে এটি মুক্তির নামান্তর। তার মতে, বিয়ের আগের ছবি যদি পোস্ট করা যায়, তাহলে পরের ছবি নয় কেন?
পরিচালক জসিম উদ্দিন জাকির ‘মায়া- দ্য লাভ’ নামের সিনেমার শুটিং শুরু করেছিলেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে। সিনেমাটির প্রধান চারটি চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, সাইমন সাদিক, জিয়াউল রোশান ও আনিসুর রহমান মিলন।
বলিউড ‘বাদশা’র মেয়ে হিসেবেই সবজায়গায় পরিচিত হয়ে আসছিলেন সুহানা খান। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, বলিউডের অন্দরেও চর্চায় রয়েছে সুহানার নাম। যদিও এখনো পর্যন্ত বলিউডে মুক্তি পায়নি তার প্রথম সিনেমা। তবে এর মধ্যেই নিজের ঝুলিতে জমা করলেন জীবনের সাফল্যের স্বাদ।
অনন্ত জলিলকে শাহরুখের সঙ্গে তুলনা করেছেন অভিনেতার স্ত্রী খাদিজা বর্ষা। যদিও ম্যানেজারদের জবানিতে তিনিও এই দাবি করেছেন। তারপরেও বর্ষার এই বক্তব্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ঈদে মুক্তি পেতে যাওয়া ‘লিডার আমিই বাংলাদেশ’র ছবির প্রথম গান ‘কথা আছে’ প্রকাশ পেয়েছে গত বুধবার সন্ধ্যায়। নায়ক শাকিব খান তার পেজে গানটির ভিডিও ছেড়েছেন।