Posts by ডেস্ক রিপোর্ট:
ছবির প্রথম টিজার প্রকাশের পর থেকেই কটাক্ষের শিকার প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’। ছবির নিম্ন মানের ভিএফএক্স এবং বিশেষ করে রাবণ বেশে সাইফ আলি খানের লুক নিয়ে অনলাইন দুনিয়ায় একের পর এক কটাক্ষ শুরু হয়েছিল। একগাল দাড়ি আর ছোট করে কাটা চুল।
মঙ্গলবার এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান জানান, চিত্রনায়িকা ও তার স্ত্রী শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বুবলী। জানালেন, এখনো শাকিবের সাথে ডিভোর্স হয়নি তার।
একের পর এক মৃত্যুর হুমকি পেয়েও আর টললেন না ‘ভাইজান’। পূর্ব নির্দিষ্ট দিনেই ‘দাবাং ট্যুর’ নিয়ে কলকাতায় পা রাখছেন তিনি। গত মঙ্গলবার এক ভিডিও বার্তায় সে কথা জানালেন তিনি।
অভিনয় দিয়ে বহু আগেই মানুষের মত জিতেছেন শ্রদ্ধা কাপুর। এবার সামনে এলো তার নতুন এক প্রতিভার খবর। প্রিয় তারকার নতুন প্রতিভার নিদর্শন দেখে আপ্লুত ভক্তরা। শ্রদ্ধা কাপুর জন্মসূত্রে ভারতীয় হলেও দিব্যি গড়গড় করে বিদেশি ভঙ্গিতে কথা বলে যাচ্ছেন । সম্প্রতি ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, ফরাসি, ব্রিটিশ ও আমেরিকান ভঙ্গিতে ইংরেজি বলছেন শ্রদ্ধা।
গান গাইতে গিয়ে মঞ্চে হেনস্তার শিকার হলেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এতে ডান হাতে গুরুতর আঘাত পেয়েছেন গায়ক। এই ঘটনায় যদিও অনুষ্ঠান পণ্ড করে চলে যাননি তিনি, বরং গান গাওয়া চালিয়ে যান। ওই ভক্তের সঙ্গে খানিকটা তর্কেও লিপ্ত হন।
পাপারাজ্জিদের নিয়ে রাজ্যের অভিযোগ থাকে তারকাদের। বিভিন্ন সময় এ নিয়ে প্রতিক্রিয়াও দেখান তারা। সম্প্রতি এক চিত্র সাংবাদিকের মাকে ডেকে ছেলের নামে নালিশ দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বললেন, ‘আপনার ছেলে আমাকে ভীষণ বিরক্ত করে।’ নেটমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি।
গত বছর সিংহাসনে বসলেও সদ্য রাজা হিসাবে সিংহাসনে অভিষিক্ত হলেন চার্লস। উইন্ডসর রাজপ্রাসাদে রাজা চার্লসের সেই রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।
বলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি ভরেতের তামিলনাড়ু রাজ্যের সব হল থেকে সরানো হয়েছে। এই সিনেমার ট্রেলার মুক্তির পরই বিতর্ক দেখা দেয়। কিন্তু মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলছে এই সিনেমা। প্রথম দুই দিনের আয়ে পেছনে ফেলেছে আরেক বিতর্কিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’কেও।
বর্তমানে ‘ফাইটার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। সিনেমাটিতে অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এটি নির্মাণ করছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ওপার বাংলার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ মিষ্টি সিং। বেশ কিছু দিন হলো শেষ হয়েছে সিরিয়াল ‘আলতা ফড়িং’। মাঝে লম্বা একটা বিরতি। এই সুযোগে গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করে ফেললেন অভিনেত্রী।