Posts by ডেস্ক রিপোর্ট:
ছোট পর্দায় সামিরা খান মাহির ব্যস্ততা তুঙ্গে। একের পর এক নাটকে কাজের সুবাদে যেন দম ফেলার সুযোগ পাচ্ছেন না! এর মধ্যে আবার ওটিটি ভুবনেও পা রেখেছেন। নানান চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে দর্শকের সাড়াও পাচ্ছেন।
বর্তমান সময়ের অভিনেত্রী মানসী প্রকৃতি। নাটক-সিনেমায় নিয়মিত কাজ করছেন তিনি। ঈদুল ফিতরের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে বেশ কিছু কাজ শেষ করেছেন।
আয়ারল্যান্ড সিরিজে যেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই গড়ছে একের পর এক রেকর্ড। ছাড়িয়ে যাচ্ছে নিজেদেরও।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্টে দুর্দান্ত ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন কেন উইলিয়ামসন। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠলেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক। তিনি পেছনে ফেললেন স্টিভেন স্মিথ, জো রুট, বাবর আজমদের। দ্বিতীয় টেস্টে দলের একমাত্র ইনিংসে উইলিয়ামসন করেন ২১৫ রান, নিউ জিল্যান্ড ম্যাচ জেতে ইনিংস ব্যবধানে।
গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী-নির্মাতা দিব্যা খোসলা কুমার। যুক্তরাজ্যে তার পরবর্তী সিনেমার শুটিং চলছে; সেখানে আহত হন এই অভিনেত্রী।
বছরের শুরুর দিকেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। ডাক্তার তাকে সাথে সাথে একটা মেজর অপারেশনের জন্য বলে। সেই অপারেশনের জন্য এখানে তাকে আরও বেশ কিছুদিন থাকতে হবে।
যুক্তরাজ্যের মুদ্রা নির্মাতা প্রতিষ্ঠান, সবচেয়ে পুরোনো কোম্পানি রয়েল মিন্ট ব্রিটেনের মুসলিম সম্প্রদায়ের জন্য কাবার নকশাখচিত স্বর্ণের বার এনেছে। আরব নিউজ।
সাম্প্রতিক সময়ে খুব বেশি গোল করতে পারছিলেন না বলে আর্লিং হলান্ডকে নিয়ে উঠছিল প্রশ্ন। সময়ের সেরা ফুটবলারদের একজন তরুণ এই তারকা ফের জ্বলে উঠতে বেশি সময় নিলেন না।
প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রশংসায় এমন পঞ্চমুখ হতে সচরাচর কাউকে দেখা যায় না। কিন্তু মাঠের লড়াইয়ের আগে-পরে ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডের স্তুতিতে মাতলেন লাইপজিগ কোচ মার্কো রোসা।
আফগানিস্তানের বিপক্ষের টি-টোয়েন্টি সিরিজের জন্য ওমর গুলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান। অন্যদিকে আব্দুর রেহমানকে নিয়োগ দেওয়া হয়েছে অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে। এছাড়া মোহাম্মদ ইউসুফ ব্যাটিং কোচ ও আব্দুল মাজিদ ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
সাদা বলের ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। নাক উঁচু ইংলিশরা বাংলাদেশ সফরে এসে প্রত্যাশিতভাবে জিতে নিয়েছিল ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজটাও নিজেদের করে নেবে তারা, এমনটিই হয়তো ভেবেছিল জস বাটলারের দল। কিন্তু পাশার দান উল্টে যায় সিরিজের প্রথম ম্যাচেই।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে জেমস অ্যান্ডারসনের সঙ্গে যৌথভাবে চূড়ায় ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আহমেদাবাদ টেস্টে দারুণ পারফরম্যান্সে ইংলিশ পেসারকে পেছনে ফেলে শীর্ষস্থানটি একার নিজের করে নিলেন ভারতীয় এই অফ স্পিনার।