Posts by ডেস্ক রিপোর্ট:
মার্চ মাস আসার আগের ইউরোপিয়ান প্রতিযোগিতায় পথচলা শেষ। দুই যুগ পর এমন তেতো স্বাদ পেল বার্সেলোনা। সেই ২০০৮ সালের পর প্রথমবার হারল তারা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে।
স্পেন জাতীয় দলের অধ্যায় শেষ পর্যন্ত চুকিয়ে ফেললেন সের্হিও রামোস। জাতীয় দলের নতুন কোচের পরিকল্পনায় নেই জানার পর তার এই সিদ্ধান্ত। প্রায় বছর দুয়েক ধরেই তিনি জাতীয় দলের বাইরে। এবার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল বর্ণাঢ্য এক অধ্যায়ের।
সীমিত ওভারের ক্রিকেটের দুই সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আগ্রাসী ক্রিকেটকে তারা নিয়ে গেছে নতুন উচ্চতায়। তবে ভারতীয় দলও তো কম শক্তিশালী নয়! বিশেষ করে, উপমহাদেশের কন্ডিশনে ভারতকে পিছিয়ে রাখা যায় না কোনো দলের চেয়েই।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সপ্তাহের শেষ কার্যদিবস। এই দিনে পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।
২০২২ সালের প্রবাসীদের পাঠানো আয়ের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের দ্বারা তৈরিকৃত প্রতিবেদন অনুযায়ী প্রবাসী আয় অর্জনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক প্রেস বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে জানানো তথ্য অনুযায়ী দেশের ৬৪ জেলার মধ্যে দুই জেলা বাদে ৬২ জেলাতেই নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে পাঠানো তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের পরবর্তী সিনেমা ‘সেলফি’। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মুক্তি পাবে এটি। এ সিনেমার মুক্তি উপলক্ষে বেশ কিছু দিন ধরে প্রচারের কাজে ব্যস্ত অক্ষয়। সিনেমাটির প্রচারে নেমে এবার বিশ্ব রেকর্ড গড়লেন এই অভিনেতা।
গত ২০ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেজে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কাছে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দিয়ে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পূজা চেরী লেখেন, অল্প বয়সের কারণে একটি ভুল করে ফেলেন তিনি।
কয়েকদিন আগে লিওনেল মেসির বাবা জানিয়েছেন তার ছেলের বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা খুব কম। এদিকে বর্তমান ক্লাব পিএসজিও এখনও চুক্তি নবায়ন করেনি সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার সাথে।
ফুটবলার হিসেবে তো বটেই, বিজ্ঞাপনের বাজারে ক্রিস্টিয়ানো রোনালদোর কদর সেরাদের কাতারে। তাই তো ফুটবলে বিপ্লব ঘটাতে তাকে ‘পোস্টার বয়’ হিসেবে সাজিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর।
চীনে চাহিদার চেয়েও দ্রুতগতিতে বাড়ছে কয়লা উত্তোলন। ভারী হচ্ছে জ্বালানিটির মজুদও। দেশটির অর্থনীতি নভেল করোনাভাইরাস মহামারীর ধাক্কা সামলে গতিশীল হচ্ছে।