Posts by স্টাফ রিপোর্টার:
তিন বছর ধরে বিভিন্ন ধরনের গাড়ি চালিয়েছেন মোহন খান। তার হালকা যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভারী যান চালানোর কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। এছাড়া বাশার-স্মৃতি পরিবহনের ঘাতক বাসটির ফিটনেস সার্টিফিকেট থাকলেও গাড়ির সত্যিকারের ফিটনেস ভালো ছিল না এবং মিটার নষ্ট ছিল।
ডেঙ্গু মোকাবিলায় কাউন্সিলরকে আহ্বায়ক করে ওয়ার্ডে ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন।
ডেঙ্গু নিয়ন্ত্রণ করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ চিকিৎসা সেবা দেওয়া বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস কে-৮০ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডেঙ্গু রোগ প্রতিরোধে ও এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার মসজিদে মসজিদে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বিতরণ করা হয়েছে লিফলেট।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে ভূমিকা নিতে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, পৃথিবীর আর কোথাও অ্যাক্টিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ায় না।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব একটি প্রতিনিধি দল।
রাজধানীর ধানমন্ডিতে আইডিয়াল কলেজের শিক্ষার্থী আদনান সাঈদ রাকিবকে (১৮) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষকরা।
বর্তমানে বাংলাদেশ বছরে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের পাটপণ্য রপ্তানি করছে, যার বেশিরভাগ বস্তা ও ব্যাগের মতো গতানুগতিক পণ্য। তবে সঠিকভাবে পাটপণ্য বহুমুখীকরণ সম্ভব হলে রপ্তানি বেড়ে আগামীতে পাঁচগুণ হবে।