Posts by স্টাফ রিপোর্টার:
সারা দেশে বেশ কয়েকদিন ধরে টানা দাবদাহ চলছে। সঙ্গে যোগ হয়েছে বৃষ্টিশূন্যতা। এতে গরমে অতিষ্ঠ মানুষ। তাই পরিবেশ শীতল ও রোদের উত্তাপ থেকে স্বস্তি পেতে ঈদের জামাতে বিশেষ দোয়া করা হয়।
বাংলাদেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করা হবে। আর যদি চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে রোজা ৩০টি পূর্ণ হবে। ঈদ হবে আগামী রোববার (২৩ এপ্রিল)।
ঈদযাত্রার শেষ দিন আজ। ফলে ভোর থেকেই যাত্রীর চাপ সৃষ্টি হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। যাত্রীর চাপ বাড়লেও টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ। যারা অনলাইনে টিকিট কাটতে পারেননি তারা তাৎক্ষণিক স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করে স্টেশনে প্রবেশ করছেন।
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পার হয়ে উত্তরবঙ্গ গিয়েছে ৮ হাজার ২৩৯টি মোটরসাইকেল।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গণহত্যা দিবস নিয়ে আয়োজিত চিত্রপ্রদর্শনী বন্ধ করা নিয়ে পাকিস্তান গণমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সেখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। সে লক্ষ্যে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
‘মানবতার কল্যাণে এসএসসি ৯৯ আমরা সবার পাশে’। এই স্লোগান নিয়ে গঠিত এসএসসি ১৯৯৯-এর বন্ধুদের নিয়ে গঠিত হয় একটি মানবিক সংগঠন ‘এসএসসি ৯৯ ঢাকা কমিটি’।
রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন আগামী ৮ মে পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হবে। আপাতত তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঈদের আগে এমন একটা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যে কষ্ট-কান্না, তা সহ্য করা যায় না। আমি বলে দিয়েছি, তাদের যতটুকু পারি সাহায্য করব এবং কার কেমন ক্ষতি হয়েছে, এটা দেখব।
অপ্রত্যাশিত সংকট মোকাবিলায় অর্থায়ন প্রক্রিয়ার প্রতি অঙ্গীকার এবং সম্মতি অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যাকাত ফান্ড তথা যাকাত বোর্ডকে শক্তিশালী করতে পারলে দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা সহজ হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকটা ক্ষুব্ধ হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছেন, ২০১৯ সালের ২ এপ্রিল এই মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এরপর ১০ বার নোটিশ দেওয়া হয়েছিল।