Posts by স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী তিন দিনে বৃষ্টির প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
ভোক্তাপর্যায়ে এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৪২২ টাকা থেকে কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে দাম কমেছে ২৪৪ টাকা।
রপ্তানি আয়ে ডলারের দাম এক (১) টাকা বাড়ল। প্রতি ডলারের বিপরীতে ১০৫ টাকা পাবেন রপ্তানিকারকেরা। বর্তমান দাম ১০৪ টাকা। রপ্তানিতে ডলারের নতুন দাম ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
মেট্রোরেলের অষ্টম ও নবম স্টেশন হিসেবে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হলো এবং এ নিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের মেট্রোরেলের নয়টি স্টেশনের সবই চালু হলো। আজ শুক্রবার সকাল ৮টায় এ নতুন দুই স্টেশনের কার্যক্রম শুরু হয়।
মেট্রোরেলের যাত্রী পরিষেবার সময় বাড়ছে। আগামী ৫ এপ্রিল থেকে দুপুর ২টা পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।
রাজধানীর ভাটারায় একটি ভাঙারির দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ঈদ উৎসব মানেই নতুন জামা-কাপড়। কেনাকাটার ছড়াছড়ি, জমজমাট বিকিকিনি। ব্যাগভর্তি টাকা নিয়ে শপিং। কিন্তু দিন বদলে গেছে। এখন আর কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে শপিং করতে হয় না।
রাজধানীর রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। যা আগের তুলনায় কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
হাজারীবাগের ভাগলপুর লেনে নকল দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়েছিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি টিম। কিন্তু ভাগলপুর লেনে ঠিকানা খোঁজার চক্করে পড়ে অভিযান সমাপ্ত করলেন টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রাজধানীর তুরাগ এলাকায় মাদক উদ্ধার করতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ।