Posts by স্টাফ রিপোর্টার:
৫ মার্চ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের যুগোপযোগী মানসম্মত শিক্ষা নিতে হবে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক (এইচ টি) ইমামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার (৪ মার্চ) বেলা ১১টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিতে তিনি কাতার যাচ্ছেন।
বিদ্যুতের দাম বাড়ায় চাষিদের উৎপাদন ও আয় কমে যাবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়ানোয় কৃষিতে কিছুটা প্রভাব তো পড়বেই।
রাজধানীর গ্রিন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আধুনিক কর্মজীবী নারী, গৃহিণী, গার্মেন্টস কর্মী এবং নৃতাত্বিক আদিবাসী তরুণীর মুখচ্ছবি ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন একুশে পদক প্রাপ্ত চিত্র শিল্পী কনক চাপা চাকমা। নানা রঙের মিশেলে তাদের অবাক্ষ চিত্র সৃষ্টি করে শ্রদ্ধা জানিয়েছেন সুনিপুণ ভাবে।
প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলনের ঐতিহাসিক ঘটনা বাঙালির স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের ইঙ্গিত দিয়েছিল। পরাধীনতার শৃঙ্খল ভেঙে পাকিস্তানিদের হাত থেকে বাঙালি মুক্তি পেয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
বুধবার( ১মার্চ)সকালে পটুয়াখালী জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আশিকুর রহমান আদালতে বিয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন। আদালতের আইনজীবী মোঃ আল আমিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করা প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। কাজেই প্রতিদিনের মুদ্রা বিনিময়ের হার জেনে রাখা প্রয়োজন সবারই।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে খুলনায় কর্মবিরতি চলছে।