Posts by স্টাফ রিপোর্টার:
তৃণমূলে আন্দোলন আরও ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আন্দোলন শুরু হয়ে গেছে। জনগণের স্বপ্নভঙ্গকারী অবৈধ এ সরকারকে সরাতেই হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের বিদায় করতে হবে।
সহকর্মীকে ধর্ষণ করার অভিযোগের মামলায় জামিন পেয়েছেন এহসান জুয়েল নামে এক সাংবাদিক। তাকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়ে বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য বলেছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০ ফেব্রুয়ারি এই আদেশ দেন।
২০২২-২৩ অর্থবছরে পরিচালন বাজেটের অধীন ‘ভূমি অধিগ্রহণ খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় স্থগিত করার বিষয়টি স্পষ্ট করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের উপসচিব (অর্থ বিভাগ বাজেট অনুবিভাগ) মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নির্বাহী আদেশে দণ্ড স্থগিত থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই- কৃষিমন্ত্রী ও আইনমন্ত্রীর এমন বক্তব্যের বিপরীত কথা বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, (দণ্ড স্থগিতের) শর্ত অনুযায়ী খালেদা রাজনীতি করতে পারবেন না।
রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. ওমর ফারুক পলক (২০) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় জুয়েল রানা (২১) নামের তার এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।
কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গা ক্যাম্পের এক উপ-নেতা গুলিবিদ্ধ হয়েছেন। গত বুধবার মাঝ রাতে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে।
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের হঠাৎ নেটওয়ার্ক বিপর্যয় ঘটেছে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গ্রাহকরা জানাচ্ছিলেন, তারা নেটওয়ার্ক পাচ্ছেন না।
সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের একটি নিয়মিত প্রক্রিয়া। কিন্তু দেশে কর্মরত অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ই নিয়মিত সমাবর্তন আয়োজন করছে না। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৯টি। আর ওসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজ পর্যন্ত ৩৮টিতে একটি সমাবর্তনও অনুষ্ঠিত হয়নি।
দেশে ২৪ ঘণ্টায় ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৭৮৬ জনে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। তাই মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত রয়েছে।
২০০৫ সালে নেত্রকোনা উদীচীর কার্যালয়ে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টের দেওয়া জেএমবি সদস্য ইউনুছ আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। ইউনুছ আলীর আপিল খারিজ করে গতকাল বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।
মেগা প্রকল্পগুলো সম্পন্ন হয়ে গেলে শিক্ষা মেগা প্রকল্প হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এই খাতে আর্থিক বরাদ্দ বেশি পাওয়া যাবে বলেও জানান তিনি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ পাসের জন্য উপস্থাপন করা হলে এর ওপর জনমত যাচাই-বাছাইয়ের আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সদস্যের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী এসব কথা জানান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫ ফেব্রুয়ারি। আসন্ন এই সমাবর্তনে সনদ গ্রহণ করবেন প্রায় সাড়ে ১৫ হাজার শিক্ষার্থী।