Posts by স্টাফ রিপোর্টার:
বিডিআর বিদ্রোহের ঘটনটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা ছিল একটা সুদূরপ্রসারী ষড়যন্ত্র। এদের উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দেওয়া।
বিএনপিকে সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা আখ্যায়িত করে তাদের প্রতিহত করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে।
বেসরকারি স্কুল-কলেজে সভাপতি পদে বসতে হলে এইচএসসি পাস হতে হবে। আগে এ ধরনের কোনো নিয়ম না থাকলেও সংশোধন হচ্ছে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা।
কয়েক দফায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুইটি আবাসিক হলে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় দুইটি হল থেকে তিনটি রামদা ও একটি স্টাম্প উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
ঢাকা আইনজীবী সমিতির (২০২৩-২৪) কার্যকরী কমিটির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণের পরই নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি-জামায়াতপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। এরপর একতরফা ভোটগ্রহণ শেষে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার নিজ জেলা গোপালগঞ্জের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ৩২৯ কোটি টাকা ব্যয়ে ৪৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও অন্য পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
নির্বাচন নিয়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বাংলাদেশ পুলিশের সদর দপ্তর ও অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে হাতে লেখা চিঠি পাঠিয়েছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম।
রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২৯ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বৃহস্পতিবার র্যাব-২ এর একাধিক টিম একযোগে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু ও খুর জব্দ করা হয়।
কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী হারজিত এস. সাজ্জান গত বৃহস্পতিবার পাঁচদিনের সফরে বাংলাদেশে এসেছেন। গত বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
জাতীয় পার্টি (জাপা)-এর চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, দেশের মানুষের স্বার্থে আপসের অবকাশ নেই। আমরা কোনো দলের জন্য কাজ করছি না, দেশের মানুষের স্বার্থে কাজ করছি। তিনি বলেন, আমরা দেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করছি। আমরা দেশের মানুষকে মুক্তি দিতে চাই।
গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে ‘বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সকাল সোয়া ১১টার দিকে গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে উদ্বোধনী ফলক উন্মাচনের মাধ্যমে কেন্দ্রটি উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের বিভিন্ন উদ্ভাবন ঘুরে ঘুরে দেখেন।