Posts by স্টাফ রিপোর্টার:
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল।
মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় হওয়া বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। রোববার (১৯ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। শুক্রবার (১৭ মার্চ) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
ঢাকার যানজট সমস্যা নয়, এটি রীতিমতো একটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালে আমরা যখন ক্ষমতা হস্তান্তর করি তখন ২৬ লাখ মেট্রিক টন খাদ্য মজুত রেখে যাই। এরপর আসে লুটেরার দল, সন্ত্রাসীর দল বিএনপি; তারা আবার বাংলাদেশকে খাদ্যে ঘাটতির দেশে পরিণত করে। ২০০৯ সালে আবার যখন সরকার গঠন করি, তখন দেখি সেই ২৬ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি। আল্লাহর রহমতে দেশে এখন আর খাদ্য ঘাটতি নেই।
রাজধানীর নিউমার্কেট থানার কাঁটাবনে প্রাইভেটকারের ধাক্কায় দুই রিকশাচালক আহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকার ভবন বিস্ফোরণের ঘটনায় ওয়াহিদুর রহমান, মশিউর রহমান ও আ. মোতালেব মিন্টু নামের তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে ডিবি। তাদের মধ্যে ওয়াহিদুর রহমান ও মশিউর রহমান ভবনের মালিক অপরজন আ. মোতালেব মিন্টু ‘বাংলাদেশ সেনিটারি’ নামের দোকানের মালিক।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মো. আবু জাফরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।
কুয়াকাটা স্পীড বোট মালিক সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। সোমবার সকালে স্পীড বোট মালিক ও শ্রমিকরা পটুয়াখালী বনবিভাগের টেংরাগিরি ইকো পার্কে দিনবর ঘোরাঘুরি, প্রকৃতি দর্শন ও পর্যটকদের জন্য নতুন নতুন দর্শনীয় স্থন সৃষ্টির লক্ষ্যে আলোচনা করেন। নৃত্য,খেলাধুলা ও বিনোদন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে আনন্দঘন পরিবেশে আবার কুয়াকাটায় ফিরে এসে পর্যটকদের সেবায় ব্যস্ত হয়ে পরে।
আজ ৬ মার্চ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ।
ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
স্থানীয় জনপ্রতিনিধিদের ভালো কাজের উদাহরণ স্থাপন করার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, খারাপ কাজের দৃষ্টান্ত নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। এতে আমাদের সামগ্রিক লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হয়।