Posts by স্টাফ রিপোর্টার:
গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হলেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। এর মধ্য দিয়ে প্রথম নারী মেয়র পেল গাজীপুরবাসী।
ঘূর্ণিঝড় মোখার কারণে চার বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার (১৪ মে) বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্বাধীনতাবিরোধী, খুনি ও অগ্নিসন্ত্রাসীরা আর যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ব্যয় আবারও বাড়ছে। এ দফায় একটি পরামর্শক প্রতিষ্ঠানের জন্য ৩০১ কোটি টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকতার এখন অন্যতম সমস্যা হচ্ছে পুঁজির দৌরাত্ম্য। টাকা থাকলেই মালিকরা এখন গণমাধ্যমে বিনিয়োগ করছেন, যার খড়গ এসে পড়ে সাংবাদিকদের ওপর। কোনো সংবাদ লেখার সময় তাকে চিন্তা করতে হয়, যে তা মালিকপক্ষের বিরুদ্ধে গেল কি না।
বাল্যবিয়ে নির্মূলের ক্ষেত্রে ধীর গতি সবচেয়ে বেশি সাব-সাহারান আফ্রিকায়। ওই অঞ্চলে শিশুবিয়ের অবসানে ২০০ বছরেরও বেশি সময় লাগবে। অগ্রগতি সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় এখনও প্রতি চারজন তরুণীর মধ্যে একজনের বিয়ে হচ্ছে তার ১৮তম জন্মদিনের আগেই।
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অবসরে মূল বেতনের ৭৫ শতাংশ ভাতা পাবেন। ‘দ্য প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট’ অনুযায়ী বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। এই হিসাবে অবসরের পর আবদুল হামিদ প্রতি মাসে ৯০ হাজার টাকা অবসর ভাতা পাবেন।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে গত ছয়দিনে রাজধানী ঢাকা ছেড়েছেন এক কোটি ১৩ লাখ সিম ব্যবহারকারী মানুষ। সোমবার (২৪ এপ্রিল) বিকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশের জাতীয় নির্বাচনের এখনও আট মাস বাকি। এখনই নির্বাচন প্রসঙ্গ সামনে নিয়ে আসায় সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গ্যাস সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৩-২৬ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে ভাসমান ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহগুলো উদ্ধার করে ফায়াস সার্ভিস ও পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জাহিনুল ইসলাম।